Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় স্বাস্থ্যবিধি মেনে আজ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন।

প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ এ ঈদ পালিত হয়।

যদিও করোনা মহামারির কারণে গত বছরের মতো এবার স্বাস্থ্যবিধি মেনে পালন করতে হচ্ছে। 

ঈদগাহে ব্যাপক জনসমাগম করে ঈদের নামাজ না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। ঈদের নামাজের পরই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কুরবানি করতে হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Share With:
Rate This Article