
সুপ্রিয়,
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাতে চাই, আপনাদের প্রিয় নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন ‘বাংলা চ্যানেল’ দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে। একইসঙ্গে উপযাপন করবে তৃতীয় বর্ষে পদার্পণ। গৌরবের এই হিরন্ময় লগ্নে আমরা শেকড়ের সন্ধানে সম্মিলিত হতে চাই। মূল্যায়ন করতে চাই আমাদের অর্জন। নির্ধারণ করতে চাই উজ্জ্বলতর আগামীর লক্ষ্যে এগিয়ে চলার পথ।
এ উপলক্ষে আসছে ১৬ জুলাই ২০২১ নিউ ইয়র্কের গুলশান ট্যারেসে আয়োজন করা হয়েছে দিনটি উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্কের বরেণ্য গুণীজনরা অংশগ্রহণ করবেন।
শুভেচ্ছান্তে
এ কে এম ফজলুল হক
চেয়ারম্যান
বাংলা চ্যানেল
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
শাহ্ জে চৌধুরী
প্রেসিডেন্ট
বাংলা চ্যানেল
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ফোজিয়া জে চৌধুরী
ভাইস প্রেসিডেন্ট
বাংলা চ্যানেল
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
সময়সূচী
১৬ জুলাই, ২০২১ (শুক্রবার)
সন্ধ্যা ৭ টা
ভেন্যু
গুলশান ট্যারেস
৫৯-১৫ ৩৭তম এভিনিউ, উডসাইড, নিউ ইয়র্ক ১১৩৭৭ ।
আরো জানতে
+১ (৯১৭) ৫৪৭-২৩০৪