Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্ককরোনায় বিপর্যস্তদের প্রতি শাহ ফাউন্ডেশনের সহমর্মিতা

করোনায় বিপর্যস্তদের প্রতি শাহ ফাউন্ডেশনের সহমর্মিতা

করোনায় বিপর্যস্তদের প্রতি শাহ ফাউন্ডেশনের সহমর্মিতা

শাহ্‌ জে. চৌধুরী


নভেল করোনাভাইরাস সংক্রমণে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক, শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন। শোক, শ্রদ্ধাঞ্জলি ও সহমর্মিতা জ্ঞাপন করে প্রতিষ্ঠানটির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্‌ জে. চৌধুরী এক বিজ্ঞপ্তিতে সকলের প্রতি আরও সতর্কতার সঙ্গে চলতে অনুরোধ জানিয়াছেন।

শাহ্‌ জে. চৌধুরী বিজ্ঞপ্তিতে আরও বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে এখন চলছে চরম বিপর্যয়কর পরিস্থিতি। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শত শত মানুষ। পৃথিবীর মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি আর বাস্তবতা এর আগে কখনও অবলোকন করে নি। এ ধরণের একটি পরিস্থিতির জন্যে কারও কোনও প্রস্তুতিও ছিল না।

তিনি বলেন, মানুষ অদৃশ্য এবং প্রায় অপ্রতিরোধ্য এক শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। ঘরবন্দী থেকেও এই শক্তির কাছে লাখ লাখ মানুষ অনেকটা পরাজিত যেন। এমন অমানবিক মৃত্যুও মানুষ এর আগে কখনও দেখে নি।

তিনি আরও বলেন, আধুনিক এবং ডিজিটাল এই বিশ্বে মানুষ এভাবে বিনা চিকিৎসায় মারা যাবে, একজন আরেকজনকে এড়িয়ে যাবেন- এটা ছিল চিন্তারও অতীত. বলা যায় করোনায় মানবতার জয় হয়েছে, অপরদিকে মানবতার পরাজয়ও যেন ঘটেছে। ⛘

লেখক: সম্পাদক, রূপসী বাংলা ,অনুস্বর ও বাংলা চ্যানেল 

Share With:
Rate This Article