Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রবাসবাপার বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন নিউ ইয়র্ক পুলিশ কমিশনার

বাপার বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন নিউ ইয়র্ক পুলিশ কমিশনার

বাপার বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন নিউ ইয়র্ক পুলিশ কমিশনার

অবশেষে বহু প্রতীক্ষিত বাপা-সিডব্লিউএ-১১৮২’র যৌথ উদ্যোগের ‘টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন হলো। বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার ডারমট শেই।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের বেইজলি পন্ড পার্কের মাঠে উৎসবের আমেজে বাপা-সিডব্লিউএ-১১৮২’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের দিনে এ সময় অংশগ্রহণকারী সকল দলের বহু রঙা জার্সিতে এলাকা জুড়ে রঙিন হয়ে উঠেছিল।

বিশ্বের সবচেয়ে চৌকষ পুলিশ বাহিনী হিসেবে পরিচিত এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী দিনে একটা আড্ডার আমেজ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, করোনা ভাইরাসের কারণে বন্দিজীবন থেকে নতুন উদ্যমে উত্তরণের লক্ষ্যেই এই আয়োজন। ফলে শুরুর দিনটাতে উচ্ছ্বাসটা প্রাধান্য পেয়েছে অজান্তেই। এটি আরোপিত নয়। বাপার ও সিডব্লিউএ-১১৮২-এর প্রয়াসটি সফলভাবে শুরু করতে পারার আনন্দ উপভোগ।

জানা গেছে, আগামী ১৩ জুন রবিবার থেকে পুরোদমে খেলা শুরু হবে। ফিতা কেটে উদ্বোধনের সময় কমিশনার ডারমট শেইয়ের সঙ্গে ছিলেন সিডব্লিউএ-র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেইনর ও বাপার (বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন) সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ডারমট ডারমট শেই করোনা মহামারিতে এনওয়াইডিপির সদস্যদের সাহসী ও ত্যাগী ভূমিকার প্রশংসা করে বলেন, এই টুর্নামেন্টের মতো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিউ ইয়র্ক শহর আবারও নতুন জেগে উঠবে।

করোনা ভাইরাসের মহামারীতে এনওয়াইপিডির বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছেন। মারা গেছেন পুলিশ সদস্যদের পরিবারের অনেকে। ফলে বাপার আয়োজনটি উৎসবমুখর পরিবেশে আয়োজিত হলেও, সম্মুখসারির বীর যোদ্ধাদের সকলেই স্মরণ করেছেন।

বাপার মিডিয়া লিঁয়াজো কর্মকর্তা জামিল সরোয়ার জনি জানান, প্রতিটি দলেরই প্রস্তুতি চলছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তারা মূলত নিউ ইয়র্কের বহুজাতিক সমাজে ক্রিকেটকে আরো জনপ্রিয় করার প্রচেষ্টা চালাতে চান। এসময় তিনি তাদের এই প্রয়াসে বাংলাদেশের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি অতীতের মতো এবারেও বাংলাদেশের গণমাধ্যমগুলো সহায়তা নিয়ে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share With:
Rate This Article