Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রবাসযুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ থেকে রাব্বি আলমকে অব্যাহতি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ থেকে রাব্বি আলমকে অব্যাহতি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ থেকে রাব্বি আলমকে অব্যাহতি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ থেকে রাব্বি আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনলাইন আলোচনা সভা ও ঈদ পুনর্মিলন আয়োজিত হয়। সভায় বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড. জামিল তালুকদার, এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক খান শওকত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সন্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী শহীদ হাসানের কন্ঠে “যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই” এই গানটি গেয়ে আবেগঘন মুহূর্তের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

আলোচ্য বিষয় অনুযায়ী জনাব রাব্বি আলমের অসাংবিধানিক, অনৈতিক, অসাংগঠনিক, হিংসাত্মক এবং ভদ্রতা বিবর্জিত বিভিন্ন কার্যক্রমের ওপর বিশদভাবে আলোচনা করা হয়। রাব্বি আলমকে লিখিতভাবে আমন্ত্রণ করা সত্ত্বেও উক্ত সভায় তিনি উপস্থিত হন নি।

রাব্বি আলমের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নামে পেপল অ্যাকাউন্ট খুলে চাঁদাবাজী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা প্রচারণা, সংগঠনের কর্মকর্তাদের নামে একের পর এক মামলা, হুমকী, ফেসবুকে নোংরা লেখালেখিসহ সকল অপকর্মের জন্য সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকরী করার দায়িত্ব কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব ডা. এস এ মালেকের ওপর অর্পণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন নাসির আলী খান পল, রেজাউল করিম চৌধুরী, আইরিন পারভিন পারভিন, একেএম আলমগীর, মো: আখতার হোসেন, খালেদ আহমেদ, রাজু আহমেদ মোবারক, সাঈদ রহমান, হুমাউন আহমেদ চৌধুরী, ইবনে মিজান হোসেন, শ্যামল কান্তি চন্দ্র, সাইদুল হক রাসেল, মিনা ইসলাম, শামীম আহমেদ, শাহ সেলিম আহমেদ, আলীম উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, সীমন আরবাব, মেহরাজ ফাহমী, মাহবুবুর রহমান মিলনসহ আরও অনেকে।❐

Share With:
Rate This Article