Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআল-আকসা মসজিদে আবারো ইসরায়েলি বাহিনীর হামলা

আল-আকসা মসজিদে আবারো ইসরায়েলি বাহিনীর হামলা

আল-আকসা মসজিদে আবারো ইসরায়েলি বাহিনীর হামলা

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই জেরুজালেমে আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানায়, জুমার নামাজের পর সেখানে অবস্থারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়।

নামাজের পর সেখানে ফিলিস্তিনিরা নেচে-গেয়ে যুদ্ধবিরতি উদ্‌যাপন করছিলেন। এ সময় পাশে থাকা ইসরায়েলি বাহিনীর একটি কন্টিনজেন্ট তাদের ওপর হামলা চালায়।

ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে তারা সাউন্ড গ্রেনেড, স্মোক বোম্ব এবং টিয়ারশেল ব্যবহার করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে জানায় আল-জাজিরা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে গাজার প্রতিরোধ সংগঠনগুলো আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় ইহুদি বাহিনীর টানা ১১ দিনের হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটে। আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা ঘিরে এ সংঘাতের সূত্রপাত হয়।

গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের ৬৬ জনই শিশু। হামাস ও ইসলামিক জিহাদের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হন।

যুদ্ধবিরতিকে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। শুক্রবার সকাল থেকে ফিলিস্তিনিরা বিজয় উৎসব পালন করছিল।❐

Share With:
Rate This Article