Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদতথ্য মন্ত্রণালয় এখন নাম বদলে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

তথ্য মন্ত্রণালয় এখন নাম বদলে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

তথ্য মন্ত্রণালয় এখন নাম বদলে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজি নাম হচ্ছে ‘Ministry of Information and Broadcasting’.

রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ পেয়েছে।

জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে তাতে নামের পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

‘রুলস অব বিজনেসে’ উল্লেখ থাকে মন্ত্রণালয়গুলোর নাম ও কর্মপরিধি ।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। তার অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হলো।❐

Share With:
Rate This Article