Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকসাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এই হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেন।

মামলা পিবিআইতে হস্তান্তরের বিষয়টি মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে ছেলে হত্যা মামলাটি কোম্পানীগঞ্জ থানায় করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি গণমাধ্যমকে জানান, ইন্সপেক্টর মোস্তাফিজের নেতৃতে একটি দল মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।❐

Share With:
Rate This Article