Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকগানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করলেন কাউন্সিলর

গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করলেন কাউন্সিলর

গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করলেন কাউন্সিলর

বাংলাদেশে ঢাকা জেলার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ করা হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল এ ঘোষণা দেন।

সোমবার কাউন্সিলর শাহজালাল বাদলের অফিসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত শাহজালাল বাদলের এক বক্তব্যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর শাহজালাল বাদলের উপস্থিতিতে তার নির্দেশে এক ব্যক্তি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘এই এলাকায় গানবাজনা নিষিদ্ধ। এই মুসলমান সমাজে যাতে আর কোনও গানবাজনা না হয়, এ জন্য কাউন্সিলর অফিস থেকে প্রত্যেক মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটি বরাবর চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবার জুমার নামাজের বয়ানে বলে দেওয়া হবে। আগামী শনিবার থেকে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই চিঠির রেফারেন্স নিয়ে প্রতিটি বাড়িওয়ালাকে আপনারা বলে দেবেন।’

আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সিদ্ধান্ত প্রতিটি বাড়িওয়ালাকে বলে দিতে বলা হয় সভায়। এ বিষয়ে আরও দুটি সভা করে থানার ওসির সঙ্গে আলাপ করা হবে। ভালো কাজের জন্য এলাকার পঞ্চায়েত কমিটির সমর্থন আছে। প্রশাসনও এ ব্যাপারে সহযোগিতা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

বিষয়টি স্বীকার করে কাউন্সিলর শাহজালাল বাদল গণমাধ্যমকে বলেন, বিভিন্ন দিবসে এলাকায় উচ্ছৃঙ্খল যুবকেরা অধিক রাত পর্যন্ত ডিজে পার্টির নামে গানবাজনা করে। এতে অসুস্থ ব্যক্তি, শিশু ও বৃদ্ধসহ মানুষের ক্ষতি হচ্ছে। তাই আমরা সবাই মিলে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মোবাইল ফোন বলেন, গানবাজনা নিষিদ্ধের ব্যাপারটি আমার জানা নেই। কেউ আমাকে কোনো চিঠি দেয় নি, জানায়ও নি। রাষ্ট্র থেকে গানবাজনা নিষিদ্ধ করার কোনও আইন নাই। তবে কেউ আমাদেরকে চিঠি দিলে আইনে যা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।❐

Share With:
Rate This Article