Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeবিনোদননতুন রূপে শাহরুখ খান

নতুন রূপে শাহরুখ খান

নতুন রূপে শাহরুখ খান

শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’। প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। এদিকে সোমবার (৩০ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানটির সামনে শাহরুখকে নতুন রূপে দেখা গেছে। তার মাথায় লম্বা চুল, মুখে দাড়ি ও চোখে চশমা ছিল। এই সময় তার পরনে ছিল সাদা টি-শার্ট ও ডেনিমের প্যান্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে। নতুন রূপে শাহরুখকে দেখে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতার ভক্তরা। আবারও বড় পর্দায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় তারা।

‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে আরও অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে অতিথি চরিত্রে সালমান খানকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো।’ ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটি বক্স অফিসে খুব বেশী সুবিধা করতে পারে নি।❐

Share With:
Rate This Article