Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রট্রাম্প সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করলেন

ট্রাম্প সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করলেন

ট্রাম্প সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করলেন

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকালে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছিলেন ফ্লিন। এ জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ফ্লিনকে বুধবার ক্ষমা করে ট্রাম্প টুইটারে লিখেছেন, মাইকেল ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা দেওয়াটা তার জন্য বড় সম্মানের বিষয়।

ফ্লিনকে ক্ষমা করার বিষয়ে বুধবার হোয়াইট হাউজ একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে ফ্লিনকে একজন নিরাপরাধ ভুক্তভোগী হিসেবে বর্ণনা করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনকে বিনষ্ট করার একটি সমন্বিত প্রচেষ্টায় লিপ্ত থাকা পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তাদের শিকার ফ্লিন।

ট্রাম্পের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ফ্লিন। ২০১৭ সালের শুরুর দিকে তাকে বরখাস্ত করেন ট্রাম্প।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়ে ফ্লিন মিথ্যা বলেছিলেন। ২০১৭ সালে তিনি দোষ স্বীকার করেন। তবে পরে তিনি তার স্বীকারোক্তি প্রত্যাহার চান। ফ্লিন দাবি করেন, আইনজীবীরা তার অধিকার ক্ষুণ্ন করেছিলেন, তাকে ধোঁকা দিয়েছিলেন।❐

Share With:
Rate This Article