Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeভারতভারতের আপত্তির মুখে সৌদির ব্যাংকনোট প্রত্যাহার

ভারতের আপত্তির মুখে সৌদির ব্যাংকনোট প্রত্যাহার

ভারতের আপত্তির মুখে সৌদির ব্যাংকনোট প্রত্যাহার

ভারতের তীব্র আপত্তিতে ২০ রিয়ালের নতুন ব্যাংকনোট অবশেষে প্রত্যাহার করেছে সৌদি আরব।

জি-২০ সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল।

বিষয়টি নিয়ে ভারতের আপত্তির পরে সেই নোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগে যে সব নোট ছাপা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন।

শনিবার থেকে সৌদিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ উপলক্ষেই গত মাসের শেষ দিকে নতুন এই ২০ রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন।

নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদের ছবি এবং জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে। অন্য দিকে বিশ্ব মানচিত্র।

সেখানেই ভারতের মানচিত্রটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ দেয়া হয়। এ নিয়ে তখনই আপত্তি জানায় ভারত। রিয়াদে ভারতীয় রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তির কথা জানানোর পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সৌদি প্রশাসন।

অবশেষে সম্মেলন শুরুর ঠিক আগে ওই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নোটটি স্মারক হিসেবে ছাপা হয়েছিল। তা বাজারে ছাড়া হয় নি।

ভারতের অপত্তির কথা মাথায় রেখে নতুন নোট ছাপা বন্ধ করার পাশাপাশি সব নোট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।❐

Share With:
Rate This Article