Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রকে জানে ভবিষ্যতে কোন প্রশাসন থাকবে: ট্রাম্প

কে জানে ভবিষ্যতে কোন প্রশাসন থাকবে: ট্রাম্প

কে জানে ভবিষ্যতে কোন প্রশাসন থাকবে: ট্রাম্প

নির্বাচনে পরাজয় নিশ্চিত হলেও এখনো হার স্বীকার করেননি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যে হোয়াইট হাউসে আর নিশ্চিত নন সে আভাস মিলেছে তার কথাতেই।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখে এমনটাই শোনা গেছে।

করোনায় তার প্রশাসন নতুন করে লকডাউন ঘোষণা করবে না জানিয়ে তিনি বলেন, ‘আমি করব না, এই প্রশাসন লকডাউন দিতে যাবে না।’

‘আশা করি ভবিষ্যতে যা-ই ঘটুক- কে জানে কোন্‌ প্রশাসন থাকবে? আমি মনে করি, সময় তা বলে দেবে। কিন্তু আমি আপনাদের বলতে পারি এই প্রশাসন লকডাউনে যাবে না’ যোগ করেন ট্রাম্প।

একের পর এক টুইট করে গেলেও নির্বাচনের পর গত ৫ ডিসেম্বর থেকে জনসম্মুখে কথা বলেন নি ট্রাম্প। এদিন রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে আসলেও সরাসরি নির্বাচনে পরাজয় স্বীকার করে নেন নি তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সকল অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। বাকি থাকা দুই অঙ্গরাজ্যের একটিতে জো বাইডেন আর অন্যটিতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

সিএনএন ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জর্জিয়ায় জিতে আরও ১৬ ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুরেছেন বাইডেন। এতে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে নর্থ ক্যারোলাইনা জিতে আরও ১৫টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।❐

Share With:
Rate This Article