Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফ্রান্সে নারীর শিরচ্ছেদসহ ছুরিকাঘাতে ৩ জনকে হত্যা

ফ্রান্সে নারীর শিরচ্ছেদসহ ছুরিকাঘাতে ৩ জনকে হত্যা

ফ্রান্সে নারীর শিরচ্ছেদসহ ছুরিকাঘাতে ৩ জনকে হত্যা

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় আজ বৃহস্পতিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। নারীকে শিরচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি টুইটে বলেন, শহরে নটরডেম গির্জার বা তার কাছাকাছি এ হামলা হয়েছে। পুলিশ হামলাকারীকে আটক করেছে।

একে সন্ত্রাসী হামলা বলেছেন তিনি।

চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্যারিসে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে ক্লাসে মহানবী হযরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি শিরচ্ছেদ করে হত্যা করে। তবে নিসে হামলার উদ্দেশ্য কী, তাৎক্ষণিকভাবে জানা যায় নি, কিংবা প্যারিসের হামলার সঙ্গে কোনও সংযোগ আছে কিনা, তা পরিষ্কার নয়।❐

Share With:
Rate This Article