Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeভারতফোনে যৌন হয়রানিকারীকে পিটিয়ে মেরে ফেললেন মা-মেয়ে

ফোনে যৌন হয়রানিকারীকে পিটিয়ে মেরে ফেললেন মা-মেয়ে

ফোনে যৌন হয়রানিকারীকে পিটিয়ে মেরে ফেললেন মা-মেয়ে

৩২ বছরের মেয়েকে ফোনে উত্ত্যক্ত করতেন একজন ব্যক্তি। ফোনে অশ্লীল ও নোংরা ভাষায় কথা বলায় ৪৬ বছর বয়সি সে লোকটিকে পিটিয়ে হত্যা করেছেন মা-মেয়ে।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। সেই নারী ও তার মেয়ে ধনলক্ষ্মী পেরিয়ার নগরে থাকেন। মা মেয়ে দুজনেই বিধবা।

কারামাডি থানার পুলিশ জানিয়েছে, মেয়ে কিছুদিন আগে অচেনা নাম্বার থেকে একটি ফোন পান, তিনি সেটি ধরেন, বলে দেন, আর যেন তাকে ফোন না করা হয়। কিন্তু লোকটি থামে নি। সে বারবার তাকে ফোন করত ও অশ্লীল কথাবার্তা বলত। ধনলক্ষ্মী ফোন রেকর্ড করে মাকে সব কিছু জানান। অভিযুক্তের পরিচয় জানতে তাকে তারা বাড়িতে ডাকেন। সে এলে প্রচণ্ড কথা কাটাকাটি শুরু হয়। এরপরই রাগের মাথায় গাছে বেঁধে গাছের ডাল দিয়ে মারতে শুরু করেন তাকে। দুই পায়ে, মুখে, মাথায় সে গুরুতর চোট পায়।

এরপর মা মেয়ে তাকে কাছের রেললাইনে ফেলে দিয়ে আসেন। কয়েক মিটার সে হেঁটে যায়, তারপর রাস্তায় উঠে পড়ে গিয়ে মারা যায়। কোয়েম্বাটোর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে । মা-মেয়েকে আটক করা হয়েছে।❐

Share With:
Rate This Article