Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগির বাগদত্তার মামলা

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগির বাগদত্তার মামলা

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগির বাগদত্তার মামলা

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন আদালতে মঙ্গলবার মামলা করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা সেনজিজ।

এতে বছর দুয়েক আগে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবী করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ লেখককে হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মদ ও আরও ২৮ ব্যক্তির কাছে ক্ষতিপূরণ দাবী করেছেন তুর্কি নাগরিক খাদিজা ও মানবাধিকার সংস্থা ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন)।

খাশোগিকে হত্যার ঘটনায় ব্যক্তিগতভাবে আহত ও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন খাদিজা। আর ডিএডব্লিউএন বলছে, এটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় ব্যক্তিত্বকে হত্যা করায় তাদের কার্যক্রম ও অভিযান বাধাগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবর অনুযায়ী, মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে খাদিজা ও ডিএডব্লিউএন জানায় যে খাশোগি হত্যায় দায়ী যুবরাজ মোহাম্মদকে যেন যুক্তরাষ্ট্রের কোনও আদালতে বিচারের আওতায় আনা হয়, সেই লক্ষ্যেই মামলাটি করেছেন তারা।

এক বিবৃতিতে এই তুর্কি নারী বলেন, জামাল বিশ্বাস করত আমেরিকায় যে কোনও কিছু সম্ভব। তাই বিচার ও জবাবদিহিতার জন্য আমিও আমেরিকার নাগরিক আইনের ওপর আস্থা রাখছি।

সুপরিচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি সৌদি আরবের বিভিন্ন সংবাদ সংস্থার হয়ে আফগানিস্তানে সোভিয়েত অভিযান এবং আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের উত্থানসহ গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ সংগ্রহ করেছেন।

৫৯ বছর বয়সী এই সৌদি বেশ কয়েক দশক ধরে দেশটির রাজ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং সৌদি সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে যান। সেই সময় থেকেই তিনি ওয়াশিংটন পোস্টে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কার্যক্রম সমালোচনা করে প্রতি মাসে কলাম লিখতেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে তার প্রথম কলামে তিনি যুবরাজের বিরোধিতা করার জন্য গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন।❐

Share With:
Rate This Article