পরবর্তী বিতর্কে যোগ দেওয়ার অপেক্ষায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। মঙ্গলবার টুইটারে পোস্ট করা এক বার্তায় তিনি এমন দাবি করেছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ট্রাম্প হাসপাতালে চিকিৎসা শেষে এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন।
আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সে পর্যন্ত ট্রাম্প যথেষ্ট সুস্থ হবেন কিনা; তা এখনও অনিশ্চিত। হোয়াইট হাউসে কোয়ারেন্টিন থাকা ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন।
তবে তারা এও সতর্ক করেছেন, তিনি এখনও বিপদমুক্ত নন। এদিকে টুইটার বিতর্কে অংশ নেয়ার আগ্রহ ব্যক্ত করার পাশপাশি ট্রাম্প করোনাভাইরাসকে খাটো করে মন্তব্য করেছেন।
ভাইরাস সম্পর্কে ক্ষতিকর তথ্য প্রচারের কারণে টুইটার কর্তৃপক্ষ টাম্পের মন্তব্য লুকিয়ে ফেলে।❐








