Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিক৯০ বছরের ‍বৃদ্ধাকে দেওয়া হলো করোনার প্রথম ভ্যাকসিন

৯০ বছরের ‍বৃদ্ধাকে দেওয়া হলো করোনার প্রথম ভ্যাকসিন

৯০ বছরের ‍বৃদ্ধাকে দেওয়া হলো করোনার প্রথম ভ্যাকসিন

৯০ বছরের এক বৃদ্ধাকে দিয়ে ব্রিটেনে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ট্রায়ালের শর্তের বাইরে এই প্রথম ফাইজার/বায়োএনটেকের টিকা নিলেন তিনি।

কভেন্ট্রি ইউনিভার্সিটি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার পর মার্গারেট কিনেন বলেছেন, নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।

ব্রিটেনে এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। জনসন বলে দিয়েছেন, ভ্যাকসিন কারো জন্য বাধ্যতামূলক নয়। তবে সবার নেওয়া উচিত।

দেশটি এই দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করেছে।

বিবিসি জানিয়েছে, শুরুতে ৮০ বছরের বেশী বয়সী নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিচ্ছে ব্রিটেন। মোট ৭০টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।

চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই রোগে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশী মানুষ মারা গেছেন। মহামারী প্রতিরোধের জন্য পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ব্রিটিশরাই ভ্যাকসিন নেওয়া শুরু করল।

গত সপ্তাহে দেশটি ফাইজার-বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন অনুমোদন দেয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসি বলেছে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের অসুস্থতার মাত্রা ও বয়স অনুযায়ী নয়টি দলে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে বাসাবাড়িতে রোগীদের সেবায় নিয়োজিত কেয়ার হোমের কর্মী, ৮০ বছরের বেশী বয়সী সব প্রবীণ নাগরিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ কর্মী। বাকি ৭টি দলে আছেন ১৬ থেকে ৭৫-এর বেশী বয়সী নাগরিকেরা।❐

Share With:
Rate This Article