Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান

৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান

৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর ২২তম স্প্যান বৃহস্পতিবার বসানো হয়েছে। এর ফলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ৩ হাজার ৩০০ মিটার এখন দৃশ্যমান হয়েছে।
 
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, বেলা ১১টা ৩২ মিনিটে ‘১ই’ নম্বরের ২২তম স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।
 
এর আগে সকাল ৯টার দিকে কুমারভোগ স্প্যানটি ইয়ার্ড থেকে রওনা হয়। ভাসমান ক্রেনবাহী জাহাজ এটি পাজা করে নিয়ে খুঁটির কাছে পৌছে। ইয়ার্ড থেকে এই খুঁটির দূরত্ব ছিল কম। তাই অল্প সময়েই স্প্যানটি বসানো সম্ভব হয়। এ মাসে আরও একটি স্প্যান বসার কথা রয়েছে।
 
তিনি আরও বলেন, আগামী ২৫ জানুয়ারি চাইনিজ নিউ ইয়ার থাকায় নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি খুঁটিতে তোলা হলো। কারণ পদ্মা সেতুতে অনেক চীনা প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মী রয়েছেন। তাই আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় বৃহস্পতিবারই স্প্যানটি খুঁটিতে বসানো হলো।
 
৬.১৫ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিয়ার। এর মধ্যে ৩৬টি পিয়ার সম্পন্ন হয়েছে। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। যার ২২ টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।
 
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০২০ সালের জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসানো হবে। ২০২১ সালের মধ্যে এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
 
সেতুটির কাজ শেষ হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে এবং দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রায় ছয় কোটি মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এছাড়া রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
 
ইউএনবি
Share With:
Rate This Article