Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রবাসস্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

স্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

স্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

বাংলাদেশ কনস্যুলেট অফিসের পক্ষ থেকে ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে আইনি সহায়তা প্রদান করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকালে শহরের ডিস্ট্রিক সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস ডে এসকোয়াড্রা অফিসের কনফারেন্স রুমে বার্সেলোনার বাংলাদেশের কনস্যুলেটের সিনিয়র রামন পেদ্রোর সঙ্গে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন, থানার আন্তর্জাতিক সম্পর্কের প্রধান, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান, কমিউনিটির সঙ্গে সম্পর্ক ইউনিটের উপপ্রধান।

বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেটর রামন পেদ্রো এ সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্পেনের বাংলাদেশিদের কমিউনিটির একটা বড় অংশ বার্সেলোনায় বসবাস করেন। বাংলাদেশিরা তাদের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমে সব সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিক সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস ডে এসকোয়াড্রার প্রধান তার প্রতিক্রিয়ায় জানান, বার্সেলোনা তথা কাতালোনিয়ার শহরবাসী হিসেবে বাংলাদেশিদের তারা একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। বাংলাদেশিদের সামাজিক আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি তাদের নথিভুক্ত হিসাব অনুযায়ী অনেক বেশী সন্তোষজনক।

তিনি বলেন, বার্সেলোনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা অনেক সুন্দর সময় বাংলাদেশিদের সঙ্গে আরও সুন্দরভাবে পরিচিত হওয়া। বাংলাদেশি কমিউনিটিকে যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য তার প্রশাসন আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হবে বলেও আশ্বাস প্রদান করেন।❐

Share With:
Rate This Article