সাত তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে ৭ জনের মৃত্যু
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। লিফটির মধ্যে আট জন ছিলেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সবাইকে নিয়ে হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় লিফটটি। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারও অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই ওই বহুতল ভবন তৈরির কাজ চলছিল। পুলিশ জানিয়েছে, সাত তলা থেকে লিফটটি ছিঁড়ে পড়ে যায়। লিফটের মধ্যে আট শ্রমিক ছিলেন। ওই বহুতলেই কাজ করছিলেন তারা। সাত জনের মৃত্যু হয়েছে।
কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।








