Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদসরস্বতী পূজায় নির্বাচন পেছানোর দাবী

সরস্বতী পূজায় নির্বাচন পেছানোর দাবী

সরস্বতী পূজায় নির্বাচন পেছানোর দাবী

সরস্বতী পূজার সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পেছানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তারা এ ঘোষণা দিয়েছেন।
জগন্নাথ হল সংসদ এ বিক্ষোভের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় দাবি সম্মলিত ব্যানারও বহন করেন তিনি।
জগন্নাথ হলের শিক্ষার্থী জয়জিত দাস বলেন, ‘আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যদি ৩০ তারিখের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দেলনে যেতে বাধ্য হবো।’
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) কাজল দাস বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করল।’
তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই, আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকব না। আমরা কঠোর আন্দোলনে যাব।’
Share With:
Rate This Article