Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসমকামিতার বিরুদ্ধে কঠোর আইনে পুতিনের সই

সমকামিতার বিরুদ্ধে কঠোর আইনে পুতিনের সই

সমকামিতার বিরুদ্ধে কঠোর আইনে পুতিনের সই

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সমকামিতার বিরুদ্ধে হওয়া নতুন আইনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ আইনের ফলে রাশিয়ায় সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ হলো। গতকাল সোমবার এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

এই আইন অনুযায়ী সমকামিতার পক্ষে প্রকাশ্যে, অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে, দেখানো হলে এবং লেখা হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এ অপরাধের সাথে জড়িতদের মোটা অংকের অর্থ জরিমানা করা হবে।

পুতিন আইনটিতে স্বাক্ষর করার আগে এটি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে তোলা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আইনটি পাস করা হয়। এরপর আইনটি প্রণয়নে স্বাক্ষরের জন্য পুতিনের কাছে পাঠানো হয়। পুতিন সমকামিতাকে রাশিয়ায় পশ্চিমাদের আমদানি করা বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন।

প্রসঙ্গত, এর আগে রাশিয়াতে শিশুদের সামনে সমকামিতার প্রচার প্রচারণা নিষিদ্ধ ছিল। নতুন এ আইনের ফলে প্রকাশ্যে সমকামিতার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো।

Share With:
Rate This Article