রাশিয়া থেকে এস-৩০০ ও এস-৪০০ কিনছে ইরাক
আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে বেঁধে যেতে পারে মহাযুদ্ধ। ইরাকের মাটিতে চলছে এই হামলা। এই অবস্থায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে চলেছে ইরাক।
জানা যাচ্ছে, রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এবং এস-৪০০ কিনতে পারে ইরাক।
রুশ সংসদ দুমা’র সামরিক বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শ্রেইন জানিয়েছেন, এস-৩০০ ও এস-৪০০ কেনার বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে বাগদাদ। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি। খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত সা’দ জাওয়াদ কানদিল স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এস-৩০০ কেনার বিষয়ে আলোচনা চলছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়া থেকে কেনার সম্ভাবনা রয়েছে।








