Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে নারী শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্র ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে নারী শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্র ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে নারী শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্র ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কেনটাকিতে এক সাবেক নারী শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে।

জর্জটাউন পুলিশ সোমবার রয়্যাল স্প্রিং মিডল স্কুলের ২৫ বছর বয়সী আলেকজান্দ্রিয়া অ্যালেনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অ্যালেন স্কুল কর্তৃপক্ষের পদে থাকাকালে স্কুলে ১৫ বছরের কিশোরের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়, অভিযুক্ত নারী শিক্ষক আলেকজান্দ্রিয়া অ্যালেন জর্জটাউনের হিলটন গার্ডেন ইনসহ মার্চ থেকে অক্টোবরের মধ্যে অন্তত তিন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।

গেল অক্টোবরে ধর্ষণের শিকার কিশোরটির মা ছেলের সেলফোনে অ্যালেন এবং তার ছেলের নগ্ন ছবি এবং ভিডিও পেয়ে পরে পুলিশকে দেয়। এ সময় তিনি পুলিশকে জানান, অ্যালেন তার ছেলের শিক্ষিক ছিল।

মঙ্গলবার অ্যালেনের আইনজীবী অ্যালেনকে নির্দোষ দাবী করে আনুষ্ঠানিক জামিনের আবেদন করেছেন।

আদালত ২,৫০০ ডলারের বিনিময়ে অ্যালেনের জামিন মঞ্জুর করেন এবং ওই কিশোরের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেন।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২ ফেব্রুয়ারি আদালতে প্রাথমিক শুনানির জন্য ধার্য করা হয়েছে।

অতীতে অ্যালেনের কোনও অপরাধমূলক রেকর্ড নেই। স্কট কাউন্টি ডিটেনশন সেন্টারের তালিকাতেও তার নাম নেই।❐

রূপসী বাংলা

Share With:
Rate This Article