Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যে মুসলমানদের জন্যে গণকবর খোঁড়া হচ্ছে

যুক্তরাজ্যে মুসলমানদের জন্যে গণকবর খোঁড়া হচ্ছে

যুক্তরাজ্যে মুসলমানদের জন্যে গণকবর খোঁড়া হচ্ছে

যুক্তরাজ্যে মৃতদের মধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকায় দাফনে সংকট দেখা দিয়েছে। সে কারণে মুসলমানদের জন্যে চিজলেহার্স্টের কেমনাল পার্ক কবরস্থানে এমন গণকবর খোঁড়া হচ্ছে, যেখানে ১০টির মতো লাশ একসঙ্গে দাফন করা যায়।

ইসলাম ধর্মে মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সাধারণত দাফন শেষ করার রীতি রয়েছে। বর্তমানে অনেক মুসলিম পরিবারকে তাদের স্বজনদের লাশ দাফনে দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিপুল সংখ্যক মুসলিমদের লাশ দাফনে গণকবরের বিকল্প নেই।

গত সপ্তাহে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো একসঙ্গে ১০ মুসলিম নারী-পুরুষকে গণকবরে দাফন করা হয়। কভিড-১৯-এ মৃত্যু হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি ১৩ বছর বয়সী ইসমাইল মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ সেখানে ৫ জন পুরুষ ও ৫ নারীকে দাফন করা হয়।

গত সপ্তাহে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো একসঙ্গে ১০ মুসলিম নারী-পুরুষকে গণকবরে দাফন করা হয়। -ছবি: ফাইভ পিলার্স।

এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য, যা সাফ গ্রেইভস নামে পরিচিত। এখানে ইসলামি রীতি অনুসারে মৃতদেহগুলো পৃথকভাবে সমাধিস্থ করা হবে। মৃতদের কাফনে আচ্ছাদিত করা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। এছাড়া মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি গণকবরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেষকৃত্য কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৫০ জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছে।

কবরস্থানের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, ‘বর্তমানে বেশিরভাগ দাফন বা শেষকৃত্য হচ্ছে করোনাভাইরাসজনিত। আমরা ব্যক্তিগত প্লটের চাহিদা পূরণ করতে পারছি না। আমরা কীভাবে দ্রুত দাফন করতে পারি সে জন্য ইসলামি চিন্তাবিদদের পরামর্শ নিচ্ছি।’

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৮৭৩ জন। এদের মধ্যে ১২ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে।◉

 

 

Share With:
Rate This Article