Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৭৬ হাজার ছাড়াল

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৭৬ হাজার ছাড়াল

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৭৬ হাজার ছাড়াল

মহামারী কোভিড ১৯-এ যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েই চলেছে। রোজ লাশের মিছিলে যোগ দিচ্ছেন হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে মৃত্যু ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৮৫০জন। আর মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ২৫১ জন। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ লাখ ৯৪ হাজার ১৮৯ জন।

বিজ্ঞানীদের পূর্বাভাস জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সে দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। একদিনে আড়াই হাজার ছুঁই ছুঁই মৃত্যু হয়েছে।

করোনা নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে, প্রাণঘাতী এই ভাইরাস স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে আরও দুই হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫৪৩ জন, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৭৫০ জন, বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ!

সবশেষ তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত ৩৮ লাখ ৭৫ হাজার।

৩০ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। আক্রান্তে চতুর্থ স্থানে আছে দেশটি, প্রায় ২ লাখ ৮ হাজার।◉

 

Share With:
Rate This Article