Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমায়ানমারে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

মায়ানমারে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

মায়ানমারে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

মায়ানমারে ক্ষমতা ছাড়ার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে সেনা অভ্যুত্থানে আটক সকল বন্দীদের মুক্তি দাবি করেছেন তিনি।

বাইডেন জানান, সোমবার মায়ানমারের জেনারেলরা দেশটির ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিষয়টি নিয়ে কাজ করছে।

বাইডেন বলেন, ‘একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা এবং একটি নির্ভরযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা কোনওভাবেই উচিত নয়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মায়ানমার সেনাবাহিনীর উচিত দখলকৃত ক্ষমতা ছেড়ে দেওয়া এবং সকল বন্দী অ্যাকটিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেওয়া।’

মায়ানমারের সেনাশাসকের প্রতি বাইডেনের আহ্বান, টেলি-যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিন এবং সহিংসতা থেকে বিরত থাকুন।

এদিকে বৃহস্পতিবার দেশটির ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সেনাশাসকেরা। জরুরি অবস্থা জারি থাকায় রাস্তায় নামতে না পারলেও সামাজিক মাধ্যমে অভ্যুত্থানের বিরোধিতা করে আসছিল দেশটির মানুষ। ৫৩ মিলিয়ন জনসংখ্যার মায়ানমারে অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে।

সেনা অভ্যুত্থানে আটক করা হয় নির্বাচনে জেতা এনএলডি নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকশ’ আইনপ্রণেতা ও নেতাকে। নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে এ অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং।

অভ্যুত্থানের দুইদিন পর সু চিকে ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। অভিযানের সময় তার ঘরে অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে বলে পুলিশের অভিযোগ।❐

Share With:
Rate This Article