Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeভারতভারতে টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে!

ভারতে টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে!

ভারতে টিকার বদলে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে!

ভারতে পোলিও বোতলে স্যানিটাইজার ভরে তা শিশুদের শরীরে প্রয়োগের ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই এলাকা মুম্বাই শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে।

মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ১২ শিশুকে স্যানিটাইজ খাওয়ানো হল পোলিও টিকার বদলে। এটি ভুলবশত নাকি চক্রান্ত, চলছে তদন্ত। প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।❐

Share With:
Rate This Article