Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবিল গেটসের অর্থায়নে করোনা ভ্যাকসিন তৈরিতে নির্মিত হচ্ছে ফ্যাক্টরি

বিল গেটসের অর্থায়নে করোনা ভ্যাকসিন তৈরিতে নির্মিত হচ্ছে ফ্যাক্টরি

বিল গেটসের অর্থায়নে করোনা ভ্যাকসিন তৈরিতে নির্মিত হচ্ছে ফ্যাক্টরি

মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত উদ্ধাবনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচের জন্য প্রস্তুত আছেন।

এদিকে গত কয়েকমাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী ১১ লাখ ১৮ হাজার ৫৬২ জন এবং মারা গেছে ৫৯ হাজার ২২৬ জন।

তবে করোনা চিকিৎসার ওষুধ কিংবা ভ্যাকসিন এখন পর্যন্ত নেই। বিষয়টি নিয়ে সারাবিশ্বের মানুষ এখন আতঙ্কে রয়েছে।

সারাবিশ্বের বিজ্ঞানিরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছে। অনেকেই আশার আলো দেখালেও এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে জানাতে পারেন নি যে- সফলতা পেয়েছেন।

করোনার ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগার কথাও বলছেন বিশেষজ্ঞরা।

তবে বিল গেটস সময় নষ্ট করতে চান না। মার্কিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দাতব্য সংস্থার অর্থায়নে ভ্যাকসিন তৈরির জন্য ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে।

সেখানে অন্তত সাতজন বিশিষ্ট বিজ্ঞানি নিরলসভাবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, আমরা চাইলেই কেবল দু’জনকে বাছাই করতে পারতাম। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। সে কারণে সাতজনকেই কাজে লাগাচ্ছি।

এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি থাকার কথাও জানান তিনি।◉

 
 
 
Share With:
Rate This Article