বাংলাদেশ ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল
মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ হাজার ৪০০ ছাড়িয়েছে।
প্রাণঘাতী এ ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ।
দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।
এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।
এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
২০-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।








