Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে ১ দিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১৭১

বাংলাদেশে ১ দিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১৭১

বাংলাদেশে ১ দিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১৭১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বাংলাদেশে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৭১ হাজার ৬৭৫ জন এবং মারা গেলেন ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে। ⛘

Share With:
Rate This Article