Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeবাংলাদেশবাংলাদেশে টেলিযোগাযোগ খাতে চলছে নৈরাজ্য

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে চলছে নৈরাজ্য

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে চলছে নৈরাজ্য

ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবার নামে গ্রাহকের অজান্তেই মোবাইল থেকে টাকা কেটে নেয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন।

দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর জরিপ করে বিটিআরসি দেখেছে, তারা গ্রাহকের সম্মতি ছাড়াই বিভিন্ন সেবা চালু করে টাকা কেটে নিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার এ অভিযোগে রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহকদের টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) বন্ধের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে বিটিআরসি। এর বাইরে চারটি টিভ্যাস সেবাদাতার সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশের চারটি মোবাইল অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস।

সূত্র জানায়, বিটিআরসি পার্পেল ডিজিট কমিউনিকেশন লিমিটেড ও অভি কথাচিত্র লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে। এর মধ্যে পার্পেল ডিজিট কমিউনিকেশনের গ্রাহকসংখ্যা ৭৬ হাজার ৮৬০।

পার্পেল ডিজিট লিমিটেড চলতি বছরের এপ্রিল মাসে ইকরা নামের একটি সেবার মাধ্যমে ৩০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ১০০ জন গ্রাহককে ফোন করেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের কর্মকর্তারা। ৪৬ জন গ্রাহক জানিয়েছেন, টিভ্যাস সেবা চালুর আগে তাদের কোনও সম্মতি নেওয়া হয় নি। কেবল ১৭ জন জানান, তাদের সম্মতি নিয়ে সেবাটি চালু করা হয়েছে। আর ২৬ জন ফোন ধরেন নি এবং ১১ জনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

বিটিআরসি সূত্র জানায়, টিভ্যাস সেবার নামে টেলিযোগাযোগ খাতে একটা নৈরাজ্য চলছে। যারা ঠিকমতো মোবাইলের মেসেজ বোঝেন না বা পড়তে পারেন না মূলত তাদেরকেই টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া যেসব নম্বর বন্ধ থাকে, সেসব নম্বরে বিভিন্ন সেবা চালু করে টাকা কেটে নেওয়া হয়। এই নৈরাজ্য বন্ধ করতেই বিটিআরসি তদন্তের উদ্যোগ নিয়েছে।

বিটিআরসির ১১ সেপ্টেম্বরের সভায় পার্পল ডিজিট ও অভি কথাচিত্রের সেবা বন্ধের সুপারিশ করা হয়। পাশাপাশি এসব সেবা চালুর ক্ষেত্রে দেশের চারটি মোবাইল অপারেটরকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চালুর নির্দেশ দিয়েছে বিটিআরসি।

অভি কথাচিত্র লিমিটেডের গ্রাহকসংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৭২২। প্রতিষ্ঠানটি ‘ঢালিউড ২৪ নিউজ অ্যালার্ট’ ও ‘ঝালমুড়ি ওয়েব পোর্টাল’ নামক টিভ্যাস সেবা দেয়। তাদের গ্রাহকদের মধ্যে ৯০ জনকে দৈবচয়নে ফোন করে জানা যায়, ৪২ জন গ্রাহকের কাছ থেকেই এই দুই সেবা চালু করার আগে কোনও প্রকার সম্মতি নেওয়া হয় নি। আর ১৭ জন ফোন ধরেন নি। ৩১টি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

বিটিআরসির প্রতিবেদনে এসেছে, অভি কথাচিত্র ঢালিউড ২৪ নিউজ অ্যালার্ট সেবাটির মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসেই ৪৩ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ২৬ লাখ টাকার ভাগ পেয়েছে মুঠোফোন অপারেটরগুলো।

রবি ও বাংলালিংকের গ্রাহকদের দেওয়া টিভ্যাস সেবা বন্ধের চিঠিতে বিটিআরসি বলেছে, অপারেটরের সহযোগিতা ছাড়া যেসব গ্রাহক মোবাইলের মেসেজ পড়েন না বা বোঝেন না তাদের তালিকা টিভ্যাস প্রতিষ্ঠানের পক্ষে জানা করা সম্ভব নয়। টিভ্যাসের সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মও অপারেটরের নিয়ন্ত্রণাধীন।

বিটিআরসি অপারেটর দুটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবি ও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে নিবন্ধিত প্রতিষ্ঠানের সব টিভ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।❐

Share With:
Rate This Article