Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশে করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশে করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।

আইসোলেশনে থাকা অবস্থায়তেই বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে তারা মারা যান।

মারা যাওয়া দুজনের একজন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।

দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

আবদুল খালেদ মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি মসজিদের ইমামও ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়।◉

Share With:
Rate This Article