Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeভারতবরের বন্ধুরা টেনে নাচতে নিয়ে যাওয়ার কারণে বিয়ে ভেঙে দিল কনে

বরের বন্ধুরা টেনে নাচতে নিয়ে যাওয়ার কারণে বিয়ে ভেঙে দিল কনে

বরের বন্ধুরা টেনে নাচতে নিয়ে যাওয়ার কারণে বিয়ে ভেঙে দিল কনে

ভারতের উত্তপ্রদেশে বিয়ের আসরে বরের বন্ধুরা কনের হাত ধরে টেনে নাচতে নিয়ে যেতে চেয়েছিল। একারণে বিয়ে ভেঙে দিয়েছেন কনে নিজেই।

সোমবার এক প্রতিবেদনে সংবাদ প্রতিদিন জানায়,  উত্তপ্রদেশের বরেলিতে এ ঘটনা ঘটে।

পাত্র-পাত্রী দুজনেরই উচ্চশিক্ষিত। পাত্রের বাড়ি বরেলিতেই, পাত্রীর কনৌজ জেলায়। বিয়ের আসর ঠিক হয় বরেলিতে।

করোনাকালে নিয়ম মেনেই বিয়ে সারতে বরেলি পৌঁছেছিলেন কনে ও তার পরিবার। মণ্ডপে ওঠার প্রতীক্ষায় ছিলেন। কিন্তু তার আগে নিজেই নিজের ভেঙে দিলেন তরুণী।

অভিযোগ, বরের বন্ধুরা বিয়ের আসরে নাচের জন্য জোর করেছে তাকে। রীতিমতো হাত ধরে টানাটানি করে। এতে অপমানবোধ মনে করে বিয়ের আসর ছেড়ে চলে আসেন ওই তরুণী।

এদিকে মেয়ের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন কনের বাবা। তিনি জানান, যে পাত্র হবু স্ত্রীর সম্মান রক্ষা করতে পারেন না, তার জন্য মুখ ফুটে কিছু বলতে পারেন না, তাকে বিয়ে করে সারা জীবন নষ্ট করার কোনও মানে নেই।

এরপরও বিয়ের প্রস্তাব দিয়েছিল পাত্রের পরিবার। সবকিছু ভুলে শুধু পরিবারের উপস্থিতিতে বিয়ে সারার কথা বলা হয়েছিল। কিন্তু কনে আর এমন পুরুষের সঙ্গে জীবন কাটাতে ইচ্ছুক নন। তার মতে, এমন ছেলের সঙ্গে থাকা মানে সারাজীবনের অভিশাপ সঙ্গে করে বয়ে বেড়ানো। তার চেয়ে একা থাকাই ভালো বলে মনে করছেন তিনি।❐

Share With:
Rate This Article