Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবিজ্ঞান ও প্রযুক্তিফেসবুক ৭০ লাখ পোস্ট সরিয়েছে

ফেসবুক ৭০ লাখ পোস্ট সরিয়েছে

ফেসবুক ৭০ লাখ পোস্ট সরিয়েছে

করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মে থেকে জুলাই পর্যন্ত ৭০ লাখ পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক ইনক। এর মধ্যে ভুয়া প্রতিরোধমূলক ব্যবস্থা ও অতিরঞ্জিত নিরাময় প্রচার করা পোস্টগুলোও রয়েছে।

ফেসবুক তার ষষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে এই উপাত্ত প্রকাশ করেছে। ২০১৮ সালের নতুন এই নীতিমালার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

কোম্পানিটি বলেছে, ২০২১ সালের শুরুতে এই রিপোর্টে ব্যবহৃত মেট্রিকগুলো স্বাধীনভাবে নিরীক্ষণের জন্য বহিরাগত বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে।

কদিন আগে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে ফেলেছিল ফেসবুক। এক ভিডিও পোস্টে ট্রাম্প দাবী করেছিল, শিশুরা অনেকটাই করোনা প্রতিরোধী। এমন পোস্ট দিয়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দাবীতে তা সরিয়ে ফেলে ফেসবুক।❐

Share With:
Rate This Article