Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবাংলাদেশফেইসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’ নিয়ে উত্তেজনা

ফেইসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’ নিয়ে উত্তেজনা

ফেইসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’ নিয়ে উত্তেজনা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের নতুন ট্রেন্ড ‘অ্যাভাটার’এ উত্তেজিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

মঙ্গলবার সকাল থেকে ফেইসবুকের নিউজ ফিড জুড়ে হরেকরকম ডিজাইনের ‘অ্যাভাটার’এ রীতিমতো ট্রাফিক জ্যামের মতো ভিড় করছে। এই ট্রেন্ড শুরু করেছে স্বয়ং ফেইসবুক।

সর্বপ্রথম প্রায় চার মাস আগে মার্কিন ব্যবহারকারীদের জন্য চালু হয় অ্যাভাটার ফিচার। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য গেল মে মাসে অ্যাভাটার ফিচারটি মুক্তি পায়।

পরে সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ায় ফিচারটি অবমুক্ত করে ফেসবুক। এর পরপরই ফিচারটি ভাইরাল হয়।

অ্যাভাটার ফিচারটির মাধ্যমে নিজের চেহারার আদলে ইমোজি তৈরি করা যায়। আর নানা ভঙ্গিতে সে ইমোজি ব্যবহার করা যায় ফেসবুকের কমেন্ট, স্টোরিজ কিংবা মেসেঞ্জারে।

ফেসবুক ব্যবহারকারীরা এখন এই ফিচারের মাধ্যমে নিজে নিজেই নতুন ইমোজি ডিজাইন করায় ব্যস্ত।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, এটি ফেইসবুকের একটি নতুন বিনোদনের মাধ্যম যাতে নতুন করে আরও বেশী ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি নেই।

সাইবার-৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় বলেন, ‘এই অ্যাভাটার ফিচারটি ফেইসবুকের নিজস্ব একটি ফিচার যা সম্প্রতি চালু হয়েছে। এটি বেশ নিরাপদ।’❐

Share With:
Rate This Article