Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্ক সরকার সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন কিনবে

নিউ ইয়র্ক সরকার সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন কিনবে

নিউ ইয়র্ক সরকার সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন কিনবে

জাহান আরা দোলন: গভর্নর কুমো সোমবার ফেডারেল সরকারের বরাদ্দকৃত ভ্যাকসিনের পরিমাণে হতাশা জানিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কাছ থেকে ভ্যাকসিন কেনার পরিকল্পনা করেছেন।

ফার্মাসিউটিক্যাল জায়ান্ট বলেছে, রাজ্য সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করতে হলে ফেডারেল অনুমোদনের প্রয়োজন হবে। আর সেটি যদি এটা ঘটেই, তাহলে মোট ব্যয় এবং তার পরিমাণ নিয়ে নতুন করে আলোচনা করতে হবে। সুতরাং, কুমোর পরিকল্পনা বাস্তবতা থেকে অনেক দূরে বলেই মনে করা হচ্ছে।

অবশেষে কুমো বলেছেন, অন্য অনেকের মতো ভ্যাকসিনের সংকটের কারণে তিনি নিজের এবং রাজ্যের কথা চিন্তা করেই তিনি এই পরিকল্পনা নিতে বাধ্য হয়েছেন। নিউ ইয়র্কে ফেডারেল সরকারের ভ্যাকসিন সরবরাহ যে গতিতে এগোচ্ছে তাতে ফেডারেলের তালিকাভূক্ত ৭০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিতে ছয় মাসের বেশী সময় লেগে যেতে পারে। বাকি এক কোটি বিশ লক্ষ নিউ ইয়র্কবাসীদের কথা তো এখানে চিন্তাই করা হয় নি। ভ্যাকসিন নিতে গিয়ে মানুষ হুড়োহুড়ি করছে, অনেক কেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং মানুষ হতাশ হয়ে পড়েছে।

ফেডারেল সরকার ফাইজারের প্রতি ডোজ ভ্যাকসিনের দাম দিচ্ছে ১৯.৫০ ডলার এবং সে হিসেবে ২০ কোটি ভ্যাকসিন ডোজ অর্ডার দিয়েছে। ১০ কোটি অধিবাসীর প্রত্যেকের জন্য দু ডোজ হিসেবে ২০ কোটি ভ্যাকসিন ডোজ যথেষ্ট। বিশ্বের অন্যান্য দেশও তাদের অর্ডারের অনুরোধ জানিয়েছে।

মহামারীর আগে, গেল বসন্তে কুমো অভিযোগ অভিযোগ করে বলেছিলেন, ভেন্টিলেটর পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে, বা ফেডারেল সরকার কর্তৃক নিলামে অতিরিক্ত দর হাঁকানো হয়েছে। তখন তিনি ভেন্টিলেটর নিশ্চিত করতে ফেডারেল সরকারকে মেডিকেল সাপ্লাই জাতীয়করণের আহ্বান জানিয়ে ছিলেন।❐

এবিসি নিউজ অবলম্বনে

Share With:
Rate This Article