নিউ ইয়র্কে ট্রিপল এ ফাউন্ডেশন ও রাজা কমিউনিটি সেন্টারের উদ্যোগে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন
গেল ৪ জুলাই অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (এএএ ফাউন্ডেশন) ও রাজা কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের কোনি আইল্যান্ড অ্যাভিনিউয়ে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
রাজা কমিউনিটি সেন্টারের রাজা, এএএ ফাউন্ডেশন সভাপতি কাজী আজম, ভাইস প্রেসিডেন্ট ইয়াসির খান জিমি, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সার্বক্ষণিক তদারকি করেন।
অনুষ্ঠানে ব্রুকলিনের বরো প্রেডিডেন্ট এরিক অ্যাডামস , কাউন্সিলম্যান মেথিও ইউজিন, সন্মানিত জজ এলেনা ব্যারন, জজ কেনেডি, এছাড়া পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দক্ষিণ ব্রুকলিনের চিফ কোনরয়, ডেপুটি চিফ সৌল, চাপলিন চিফ ইন্সপেক্টর ইমাম তাহের কুকিক, ক্যাপ্টেন আদেল রানা,ক্যাপ্টেন নূর, ৬৬ প্রেসিঙ্কট নেইবারহুড কোঅর্ডিনেটর সার্জেন্ট জেসান তাকি, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্রুকলিন বরো সার্জেন্ট এরশাদ সিদ্দিক, কমিউনিটি অ্যাফেয়ার্স ৬৬ প্রেসিঙ্কট অফিসার টমাস কোকলা, কমিউনিটি অ্যাফেয়ার্স ৭০ প্রেসিঙ্কট নোজি ,কমিউনিটি অ্যাফেয়ার্স সায়মা আলী।
বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, আহসান উল্লাহ বাচ্চু , মোহাম্মদ মুরসালীন , কামাল উদ্দিন, আবু নাহিদসহ আরও অনেকে। অনুষ্ঠানে বাচ্চাদের জন্যে ফেস পেইন্ট, ম্যাজিক শো’র আয়োজন করা হয় ও অ্যানিমেল বেলুন উপহার দেওয়া হয়। অভ্যাগতদের বার-বি-কিউ চিকেন পরিবেশন করা হয়। সবশেষে মার্ক হোম কেয়ারের সৌজন্যে কেক কেটে সবাইকে পরিবেশন করা হয়।⛘








