নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন
জাহান আরা দোলন: নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে লেটিশিয়া জেমস আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল (১ নভেম্বর) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় লেটিশিয়া জেমস বলেন, ‘বৈষম্যবাদের মোকাবিলা করতে, সংখ্যালঘু, এলজিবিটি সম্প্রদায় এবং নথিভুক্তিবিহীন অভিবাসীদের ওপরে যারা বিভিন্ন ধরনের নীতি চাপিয়ে দিচ্ছে তাদেরকে অপসারণ করতে আমাদের একজোট হতে হবে।’

নিউ ইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস এবং অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস-রোজাস এবং ক্যাটালিনা ক্রুজ তাকে সমর্থন করেছেন। এদিন নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলায়মান, অ্যাটর্নি মঈন চৌধুরী ও রূপসী বাংলার সম্পাদক শাহ জে চৌধুরী এ সময়ে উপস্থিত ছিলেন।

প্রারম্ভিক ভোটিং আগামী (৬ নভেম্বর) রবিবার শেষ হবে এবং মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ভোট চলবে। প্রসিকিউটর লেটিশিয়া জেমস বলেন, ‘আমরা চাই, আপনারা ডেমোক্রেটিক দলের প্রার্থীদের সমর্থন করবেন।
সিনেটর রামোস বলেন, তারা ‘অভিবাসীদের পক্ষ হয়ে লড়াই করছেন।’ তারা জাতিগত ঘৃণা মোকাবেলা করতে এবং ভোটদানকে উৎসাহিত করতেই ডাইভারসিটি প্লাজায় এসেছেন।
নথিভুক্তি বিহীন অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বিষয়ে প্রসিকিউটর জেমসের লড়াই এবং কীভাবে তিনি ‘সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে’ লড়াই করেছেন সে বিষয়ে বলেছেন অ্যাসেম্বলি ওম্যান ক্রুজ।
এর আগে, প্রসিকিউটর জেমস লোয়ার ম্যানহাটনের কমিউনিটি প্রেস প্রতিনিধিদের সাথে দেখা করেন।

তিনি বলেন, জামিন সংস্কার অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। এটিকে ক্ষমতাশালীদের জন্য পক্ষপাতমূলক ভাবে আলাদা করে দেখা উচিত নয়। এটিকে বরং সংখ্যালঘু কারাবাস, মানসিক স্বাস্থ্য, সাশ্রয়ী মূল্যের আবাসন ঘাটতির মতো প্রিট্রায়াল পরিষেবাগুলোর সঙ্গে যুক্ত করা উচিত।
প্রসিকিউটর জেমসকে শ্রমিক এবং মজুরি বৃদ্ধির সমর্থক হিসাবেও বিবেচনা করা হয়। নিজের চূড়ান্ত বিবৃতিতে জেমস আশাবাদ ব্যক্ত করেন বলেন, অবশ্যই তিনি নির্বাচিত হবেন এবং গভর্নর ক্যাথি হোকুলের বিজয়ের বিষয়েও তিনি আস্থাবান।








