Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় বিক্ষোভের মুখে পুলিশের বিশেষ বাহিনী বিলুপ্তি

নাইজেরিয়ায় বিক্ষোভের মুখে পুলিশের বিশেষ বাহিনী বিলুপ্তি

নাইজেরিয়ায় বিক্ষোভের মুখে পুলিশের বিশেষ বাহিনী বিলুপ্তি

পুলিশি নির্যাতনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের মুখে একটি বিশেষ বাহিনী বিলুপ্তি ঘোষণা করেছে নাইজেরিয়া।

বিবিসি জানায়, পুলিশি নির্যাতনের শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এতে বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসে। পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল অ্যান্টি-রোবারি স্কোয়াডের (সার্স) বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেপ্তার, নির্যাতন এবং মৃত্যুর অভিযোগ তোলে বিক্ষোভকারীরা।

বিক্ষোভের দুইদিন পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি পুলিশি নিষ্ঠুরতার অবসানের ঘোষণা দেন।

শনিবার একাধিক টুইটে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, পুলিশ বাহিনীর মধ্যে সংস্কার আনবে সরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

পরদিন প্রেসিডেন্টের এক বিশেষ আদেশে সার্স বাহিনীর বিলুপ্তি ঘোষণা করা হয়।

বেআইনিভাবে গ্রেপ্তার, নির্যাতন ও হত্যাকাণ্ডে অভিযুক্ত সার্সের সকল অফিসারদের বদলি করা হবে এবং এই বাহিনীর স্থলে নতুন একটি ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে জানায় নাইজেরিয়ার সরকার।

এ ছাড়া দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন, সার্স বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হবে। তদন্ত কমিটিতে নাগরিক সংগঠন ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদেরও রাখা হবে।❐

Share With:
Rate This Article