Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকধ্বংসের বার্তা নিয়ে সমুদ্র থেকে উঠে এল ভগবানের দূত

ধ্বংসের বার্তা নিয়ে সমুদ্র থেকে উঠে এল ভগবানের দূত

ধ্বংসের বার্তা নিয়ে সমুদ্র থেকে উঠে এল ভগবানের দূত

 
সমুদ্র থেকে উঠে এল সমুদ্রের ভগবানের দূত। হ্যাঁ, জাপানের মানুষ যাকে সমুদ্রের ভগবানের দূত বলেই মনে করেন।
 
জাপানি ভাষায় মাছটির নাম রিউগু নো সুকাই। জাপানিরা মনে করেন এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। কারণ, বিধ্বংসী সুনামির আগে আগেও এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে এই মাছ। ফলে ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।
 
মাছটি ধরা পড়েছে জাপানের তোয়ামা এলাকায়। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ। তবে বিজ্ঞানীরা সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন ওরফিশের সঙ্গে।
 
কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। খবর: জিনিউজ
Share With:
Rate This Article