Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeভারততামিলনাড়ুর বিশ্ববিদ্যালয় অরুন্ধতীর বই সিলেবাস থেকে বাদ দিল

তামিলনাড়ুর বিশ্ববিদ্যালয় অরুন্ধতীর বই সিলেবাস থেকে বাদ দিল

তামিলনাড়ুর বিশ্ববিদ্যালয় অরুন্ধতীর বই সিলেবাস থেকে বাদ দিল

ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের বই সিলেবাস থেকে বাদ দিয়েছে তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, বুধবার অরুন্ধতীর একটি বই সিলেবাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় মানোনমানিয়াম সুন্দরানার (টিএস) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বইটি নিয়ে দেশটির ক্ষমতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিপি) অভিযোগের পর এমন সিদ্ধান্ত নেয় তামিলনাড়ুর তিরুনেলভেলি শহরের বিশ্ববিদ্যালয়টি।

মাওবাদী সংগঠনের ক্যাম্প ঘুরে এসে ‘ওয়াকিং উইথ দ্য কমরেডস’ নামে বইটি লিখেছিলেন অরুন্ধতী। ২০১৭ সাল থেকে টিএস বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এ বই।

বইটির বিরুদ্ধে এভিপির অভিযোগের বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে পিচুমনি।

তিনি বলেন, ‘অভিযোগ বিবেচনা করে ডিন এবং পাঠসূচি নির্ধারণ বোর্ড সদস্যদের নিয়ে একটি একাডেমিক কমিটি সিলেবাস থেকে বইটি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছেন, বিতর্কিত বইটি শিক্ষার্থীদের পড়ানো অনুচিত হবে।’

কে পিচুমনি আরও বলেন, ‘অরুন্ধতীর বইয়ের পরিবর্তে আরেক ভারতীয় লেখক ও ফটোগ্রাফার এম কৃষ্ণানের মাই নেটিভ ল্যান্ড: এসেস অন নেচার বইটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, এভিপির তামিলনাড়ুর জয়েন্ট সেক্রেটারি সি বিগনেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অরুন্ধতীর বইটি নিয়ে অভিযোগ করেন।

অভিযোগ পত্রে বলা হয়, ‘দেশবিরোধী মাওবাদীদের দ্বারা হত্যাকাণ্ড এবং দাঙ্গাকে সরাসরি সমর্থন দেওয়া হয়েছে এ বইয়ে।’

বৃহস্পতিবার তামিলনাডুর বিজেপির মুখপাত্র এসজি সুর্য এক মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে অরুন্ধতীয় বইটি তুলে নেওয়ার ঘটনাকে ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে এক প্রতিক্রিয়ায় অরুন্ধতী বলেন, ‘মানোনমানিয়াম সুন্দরানার বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে আমার ‘ওয়াকিং উইথ দ্য কমরেডস্‌’ বইটি বাদ দেওয়ার কথা শুনেছি। এতে মর্মাহত হওয়ার চেয়ে বরং খুশিই হয়েছি। কারণ আমার ধারণা ছিল না যে, এ বই বিশ্ববিদ্যালয়টির সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল।’

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে, ‘এত বছর ধরে এটি সেখানে পড়ানো হয়েছিল। এ বই লেখাটা আমার দায়িত্ব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে এর জায়গার জন্য লড়াই করা আমার দায়িত্ব না।’❐

Share With:
Rate This Article