Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদতসলিমা নাসরিন আজহারীর ওয়াজের ভিডিও শেয়ার করলেন

তসলিমা নাসরিন আজহারীর ওয়াজের ভিডিও শেয়ার করলেন

তসলিমা নাসরিন আজহারীর ওয়াজের ভিডিও শেয়ার করলেন

হালের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
ভিডিওতে দেখা গেছে, আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করছেন।
 
আজজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারেন নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’
 
ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।
 
ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।
 
আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনওদিন বোরকা পরি নি।
Share With:
Rate This Article