ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
আজ ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে ঢাকা বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে।
এদিন সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৮। এই স্কোরের অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর।’
ভারতের দিল্লি ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় আর পাকিস্তানের লাহোর ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়, যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।








