ট্রাম্প হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না: বার্নি স্যান্ডার্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বার্নি স্যান্ডার্স মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়া ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, এটি কোনও অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং দুজন ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।
এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেওয়া তার এক বক্তৃতায় বলেছেন, ‘এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে।’
বার্নি স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন।
আমেরিকার এ প্রবীণ সিনেটর বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে- যে কোনও খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য।❐
পার্সটুডে








