Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রগ্যাস কোম্পানিগুলোকে দাম কমানোর আহ্বান বাইডেনের

গ্যাস কোম্পানিগুলোকে দাম কমানোর আহ্বান বাইডেনের

গ্যাস কোম্পানিগুলোকে দাম কমানোর আহ্বান বাইডেনের

কোম্পানিগুলোকে গ্যাসের দাম কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি বলেন, এখন যুদ্ধের সময় চলছে এবং বিশ্ব বিপদে আছে। তাই যেসব কোম্পানি গ্যাস স্টেশন চালাচ্ছে এবং গ্যাসের দাম নির্ধারণ করছে তাদের জন্য আমার বার্তা অত্যন্ত সহজ। আপনারা স্টেশনগুলোতে গ্যাসের দাম কমিয়ে আনুন। প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্য নিয়ে ট্রল করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও। এর আগে হোয়াইট হাউজের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ব্রায়ান ডিজ বলেছিলেন, একটি উদারপন্থী বিশ্ব ব্যবস্থার জন্য মার্কিনিদের অবশ্যই অতিরিক্ত এই অর্থনৈতিক চাপ সৈহ্য করতে হবে।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম ৪.৮২ ডলার প্রতি গ্যালন। ক্যালিফোর্নিয়ায় এই দাম ৬.২৫ ডলার। গ্যাসের দাম বৃদ্ধির জন্য জো বাইডেন প্রশাসন প্রথম থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ি করে আসছে। গত চার মাস ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। আর এতেই বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে।

বৃহস্পতিবার স্পেনে সাংবাদিকদের বাইডেন বলেন, ইউক্রেন যতদিন না রাশিয়াকে হারিয়ে দিচ্ছে ততদিন আমেরিকান ড্রাইভারদের গ্যাসের উচ্চমূল্য সৈহ্য করতে হবে।
হোয়াইট হাউজ একইসঙ্গে তেল কোম্পানিগুলোর দিকেও আঙ্গুল তুলেছে। কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজারে সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে রেখেছে বলে অভিযোগ হোয়াইট হাউজের। এ নিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক ট্রল বা কৌতুকের জন্ম দিয়েছে। চায়না ডেইলির ইইউ ব্যুরো চিফ এবং কলামিস্ট চেন ওয়েইহুয়া বলেন, এখন মার্কিন প্রেসিডেন্ট শেষ পর্যন্ত বুঝতে পারছেন যে, পুঁজিবাদ বা ক্যাপিটালিজম মানেই হচ্ছে শোষণ।

Share With:
Rate This Article