Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeবিনোদনগাঁজা সেবনের দায়ে ভারতীর পর তার স্বামীও গ্রেফতার

গাঁজা সেবনের দায়ে ভারতীর পর তার স্বামীও গ্রেফতার

গাঁজা সেবনের দায়ে ভারতীর পর তার স্বামীও গ্রেফতার

গাঁজা সেবনের দায়ে ভারতের কমেডিয়ান ভারতী সিংয়ের পর গ্রেফতার হলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া।

শনিবার রাতেই মাদক সেবনের দায়ে গ্রেফতার হন ভারতী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে রোববার সকালে গ্রেফতার করা হয় তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এ কমেডিয়ান দম্পতিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় এনসিবি। টানা ১৫ ঘণ্টা জেরার পর রোববার সকালে গ্রেফতার দেখানো হয় তাদের।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে তারকাদের মাদক সেবনের বিষয়টি এনসিবির সামনে আসে। তার পরই বিভিন্ন তারকার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে এনসিবি।

এনসিবি জানায়, এক মাদক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের সময় ভারতী এবং তার স্বামী হর্ষের নাম উঠে আসে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভারতী এবং তার স্বামী হর্ষ দুজনেই গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি এনসিবির।

এর আগে ছোট পর্দার অ্যাবিগেইল পাণ্ডে, সনম জোহরদের বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি। মাদক সেবনের বিষয়ে জেরা করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রিত সিংহদেরও।❐

Share With:
Rate This Article