Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeখেলাধুলাকিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন

বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আজ ৬০ বছর বয়সে মারা গেছেন।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বাড়িতে থাকা অবস্থাতেই হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের এই সাবেক মিডফিল্ডার এবং ম্যানেজার ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এ মাসের গোড়ার দিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ফুটবলারের অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬র ফুটবল বিশ্বকাপ জেতে।

তিনি বার্সেলোনা এবং নেপোলির মতো ক্লাবেও খেলেছেন।

মারাডোনাকে গত ৫০ বছরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বলে গণ্য করা হয়।

তবে কেরিয়ারের একটা বড় সময় জুড়ে তিনি মাদকের সমস্যা এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভুগেছেন।❐

বিবিসি

Share With:
Rate This Article