কানাডায় কয়েকজন গৃহহীনকে গুলি করে হত্যা
কানাডার পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সোমবার ভোরে গুলি চালানোর ঘটনায় একাধিক গৃহহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সকাল ছয়টায় পরে জারি করা জরুরি সতর্কতায় বলা হয়, ভ্যাঙ্কুভার মহানগর থেকে প্রায় ২৫ মাইল পূর্বে অবস্থিত ল্যাংলি শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটেছে।
হামলায় নিহতরা গৃহহীন ব্যক্তি। পুলিশ মনে করছে হামলাটি সুনির্দিষ্ট লক্ষ্য করে চালানো।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।
তদন্ত চলমান রয়েছে। তাত্ক্ষণিকভাবে পুলিশ হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।
তদন্ত অব্যাহত থাকায় এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) একজন মুখপাত্র বলেছেন, হামলায় ‘বেশ কয়েকজন’ আহত হয়েছে। তবে কতজন তা তাত্ক্ষণিকভাবে জানায়নি।
বিবিসি








